শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু আক্রান্ত গত সাত মাসে যতো রোগী আগস্টে তার দ্বিগুণ

শাহীন খন্দকার: [২] চলতি আগস্ট মাসের ২৫ দিনে ৬ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা এপর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এছাড়া ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ৪০ জন।

[৩] দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন শনাক্ত হয়েছেন ২৬৭ জন। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯০ জন। এর মধ্যে শুধুমাত্র রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮৮ জন।

[৪] অন্যদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কেবল রাজধানীতেই ভর্তি আছে ২১২ জন। ঢাকার বাইরে ভর্তি আছে ৪৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্ব মোট ভর্তি রোগী ৮৯ জন। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৫৭৫ জন। এর মধ্যে হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ হাজার ৪৫৮ জন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে ৩২ জন ও ফেব্রুয়ারিতে ৯ জনের ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া যায়। এরপর মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ২৭২ জনের ডেঙ্গু শনাক্ত হয়। জুলাইয়ে এসে এই সংক্রমণ মাত্রা ছাড়িয়ে যায়। সব মিলিয়ে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬ জনে।বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়