শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবানের হামলায় পাকিস্তানের অভিনেত্রী হিনার পরিবারের ৪ সদস্য নিহত

জেরিন আহমেদ: [২] আর এই শোকের খবর অভিনেত্রী হিনা খান টুইটারে শেয়ার করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

[৩] গত ২৪ আগস্ট টুইট করে পাক অভিনেত্রী মলিশা হিনা খান লেখেন, ‘আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি। জ্যান্ত অবস্থায় পুড়ে মারা গেছে তারা। আমার ভাগ্য ভালো যে আমি ভারতে আছি।’

[৪] গত ২৪ আগস্ট টুইট করে পাক অভিনেত্রী মলিশা হিনা খান লেখেন, ‘আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি। জ্যান্ত অবস্থায় পুড়ে মারা গেছে তারা। আমার ভাগ্য ভালো যে আমি ভারতে আছি।’

[৫] টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন মালিশা। তিনি আরও বলেছেন, ‘আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজন মৃত্যুর শোকও করতে পারছে না।’

[৬] উল্লেখ্য, ২০১৮ সালে এক পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়ায় পাকিস্তানে। এই গায়িকাকে সমর্থন জানিয়ে ছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে তাকে নিয়েও শুরু হয় বিতর্ক। সেই সময় থেকে বারবার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী

  • সর্বশেষ