শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] অস্ট্রেলিয়ায় দিনে কোভিড আক্রান্ত সহস্রাধিক, সিডনিতে হাসপাতালগুলোতে জরুরি তাবু

রাশিদুল ইসলাম : [২] অস্ট্রেলিয়ায় ফের দিনে কোভিড আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সিডনির হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগির চিকিৎসার জন্যে তাবু বসানো হয়েছে। গত দুইমাস ধরে লকডাউন থাকার পরও সংক্রমণ ছাড়িয়েছে রেকর্ড পর্যায়ে। সিএনএন

[৩] নিউ সাউথ ওয়েলসে দিনে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯ জন। একদিন আগে এ সংখ্যা ছিল ৯১৯ জন। গ্রেটার সিডনিতে দিনে আক্রান্তের সংখ্যা ৮৩৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৬৯ জনে।

[৪] সিডনির ওয়েস্টমিড ও ব্লাকটাউন হাসপাতালে রোগিদের স্থান সংকুলান না হওয়ায় জরুরি তাবুতে রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৫] অস্ট্রেলিয়ার স্বাস্থ্যপ্রতিমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান রয়টার্সকে বলেন, গত বছরের শুরুতেই ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোতে ভেন্টিলেটরের সংখ্যা চারগুণ বৃদ্ধি করে ২ হাজারে উন্নীত করা হয়। তারপরও আমরা রোগিদের চাপে রয়েছি। টিকাদানের হার বেড়ে গেলে পরিস্থিতির উন্নতি হবে।

[৬] সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন নিউ সাউথ ওয়েলসে ১১৬ জন রোগি ইনটেনসিভ কেয়ারে থাকলেও তাদের ১০৩ জন টিকা দেননি। নতুন করে ৩ জন মারা গেছে। এ নিয়ে ফের সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে।

[৭] অস্ট্রেলিয়ার প্যারামেডিক এ্যাসোসিয়েশন বলছে দেশটির ১৬ বছরের বেশি বয়স্কদের ৩২ শতাংশকে দুটি ডোজই দেওয়া হয়েছে। ৫৪ শতাংশকে দেওয়া হয়েছে এক ডোজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়