শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৩:১৯ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাজা নিজাম উদ্দিন: বিএনপির বুদ্ধিটা কতোটা খারাপ?

খাজা নিজাম উদ্দিন: বিএনপি মোটামুটি নিশ্চিত যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা অটোমেটিক ক্ষমতায় আসবে। তারা যে ক্ষমতায় আসবে সেটা তারা নিশ্চিত হয়েই ঘুমাচ্ছে। তারা ক্ষমতায় আসতে চায় বিনা পরিশ্রমে, বিনা রক্তপাতে। কিছুদিন আগে আমার এক ভাই মারা গেছেন। প্রচুর টাকা রেখে গেছেন। কোটি কোটি টাকা। সেই টাকা রেখেছেন ৫ জনের কাছে। তারা একসময়ে গরিব ছিলো। এখন তারা কোটিপতি। বিনা পরিশ্রমে তারা কোটি কোটি টাকার মালিক।
তো আমার ভাই মারা যাওয়ায় অনেকেই অটোমেটিক কোটিপতি হয়েছেন। এরা অনেক বছর আমার ভাইয়ের মৃত্যুর অপেক্ষা করছিলো।

বিএনপি অনেকটা এমনই আশা করছে। আগামী নির্বাচন পর্যন্ত তারা অপেক্ষা করবে। তাদের ভাবনা দুটো [১] যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তারা তো ক্ষমতায় আসবেই এবং [২] যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, তবে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে পড়বে। বিএনপি ভাবতেছে, ঘটনা যেটাই ঘটুক। তাদের কথা হলোÑ নিরপেক্ষ নির্বাচন দিলেও আওয়ামী লীগ বিপদে পড়বে, আবার নিরপেক্ষ নির্বাচন না দিলে আরও বড় বিপদে পড়বে। কী হবে আসলে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়