শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলওয়েল'র ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ আইজিপি'র

মাসুদ আলম: [২] বুধবার (২৫ আস্ট) বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-(পলওয়েল) বার্ষিক সাধারণ সভায় ড. বেনজীর আহমেদ বলেন, পলওয়েল দেশের একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান। পলওয়েল'র যে সম্পদ ও সম্ভাবনা রয়েছে সে নিরিখে এর আরো অনেক ভালো করার সুযোগ রয়েছে।

[৩] তিনি বলেন, জনগণের সেবায় নিয়োজিত পুলিশ বাহিনীর কল্যাণে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। পলওয়েল'র আয় বাড়ানোর লক্ষ্যে তিনি আগামীতে সংগঠনটির প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার জন্য পলওয়েলের সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

[৪] আইজিপি ও পলওয়েল চেয়ারম্যান বেনজীর আহমেদ পলওয়েল মার্কেটের কাঠামোগত সম্প্রসারণ, লাভজনক নতুন নতুন খাত অন্তর্ভূক্তি ও বিনিয়োগ ইত্যাদি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি পলওয়েল'র বেশ কিছু মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং প্রায় ৬০ বছরের পুরনো উপ-আইন সংশোধন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি পলওয়েল মার্কেট মাল্টিপারপাস ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং পলওয়েলের কার্যক্রম সম্প্রসারণের জন্য পলওয়েল'র অধীনে প্রাইভেট কোম্পানি করে স্টক মার্কেটে তালিকাভুক্তিসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

[৫] সভায় র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক ও পলওয়েল'র ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০১৯-২০ অর্থ বছরের প্রতিবেদন উপস্থাপন করেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়