শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টায় পুলিশের গুলিতে নিহত ৫

সুমাইয়া ঐশী: [২] ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশকিছু গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। কাশ্মীর জোনের পুলিশের মহাপরিচালক বলেন, চলতি বছর একশোর বেশি জঙ্গি সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঐ এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। এশিয়া অ্যান্ড প্যাসিফিক

[৩] নিরাপত্তার খাতিরে বর্তমানে সোপোরে অঞ্চলে সব ধরনের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। পরিস্থিতি বুঝে বাডগাম এবং বারমুল্লার মধ্যকার আভ্যন্তরিন ট্রেনও বন্ধ করে দেওয়া হয়েছে।

[৪] পুলিশ বলছে, ২০২১ সালে এ পর্যন্ত মোট ১০৭ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে এবং গত ছয় দিনে মারা গেছে ১০ জন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়