শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘গো অ্যাহেড’ কমান্ডের মাধ্যমে জিয়া সরাসরি বঙ্গবন্ধুকে হত্যা করতে নির্দেশ দিয়েছিলো: মেয়র তাপস

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরও বলেন, খুনি কর্নেল রশিদ-ফারুক কুমিল্লায় গিয়ে খুনি মোশতাকের সাথে সাক্ষাৎ করে এই ষড়যন্ত্র করেছিলো। তারপর ১৯৭৫ সালের মার্চ মাসে সেনানিবাসে জিয়াউর রহমানের বাসায় গিয়ে এই কাজে তাকে সম্পৃক্ত করেছিলো।

[৩] মেয়র বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও সেদিন হত্যাকারীদের বলেছিলে ‘গো অ্যাহেড’ । সেনা নীতিমালায় যখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কোন অধস্তন কর্মকর্তাকে বলে- গো অ্যাহেড, তার মানে এটা একটা নির্দেশ, এটা কমান্ড এবং অধস্তন কর্মকর্তা সেটা পালন করতে বাধ্য থাকে।

[৪] তিনি আরও বলেন, তাই জিয়াউর রহমান সরাসরি নির্দেশ দিয়েছিলো রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে। সুতারাং জিয়াউর রহমান খুনি, তিনি খুনের সঙ্গে জড়িত।

[৫] বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়া সরাসরি জড়িত উল্লেখ করে মেয়র তাপস বলেন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন জানতে পারলো, অধস্তন কর্মকর্তারা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হবে, রাষ্ট্রপতিকে হত্যার ষড়যন্ত্র করছে, প্রচেষ্টা করছে, তখন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব ছিলো অধস্তন কর্মকর্তাদেরকে আটক করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া।

[৬] বুধবার (২৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ