শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৮:০৭ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেডিংলেতে আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু, আবহাওয়ার পূর্বাভাস জানালেন মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে। ইতিমধ্যেই ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দুই টেস্টে চার পেসার ও এক স্পিনারকে নিয়ে মাঠে নেমেছিল বিরাট অ্যান্ড কোম্পানি। তবে এ বার কেমন হতে চলেছে হেডিংলে টেস্টে ভারতীয় দলের টিম কম্বিনেশন। তারই ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি জানিয়ে দিলেন কেমন দল নিয়ে বিরাটদের হেডিংলেতে নামা উচিত।

[৩] মাইকেল ভন মনে করেন তৃতীয় টেস্টে এক স্পিনারের বদলে দুই স্পিনার নিয়ে মাঠে নামা উচিত বিরাট কোহলির। তার মতে হেডিংলের পরিস্থিতিতে দলে দুই স্পিনার খেলানো খুব প্রয়োজন। সেই কারণেই ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ফেরানোর পরামর্শ দিলেন মাইকেল ভন।

[৪] ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, মনে হচ্ছে আসন্ন সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ হতে চলেছে। এটি খুব শুষ্ক, সুন্দর এবং রৌদ্রজ্জ্বল হতে চলেছে। তাই এই সপ্তাহের এই ম্যাচে আশ্বিন যদি না খেলেন তবে আমি অবাকই হব। আমি মনে করি তারা তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলবে। এবং আমি মনে করি হেডিংলিতে এটি সঠিক সিদ্ধান্ত হবে। এটি ব্যাটিংকেও মজবুত করবে। লর্ডসে শেষ দিনে চমৎকার স্পেল বোলার করলেও হয়তো ইশান্ত শর্মা বাদ পড়তে পারেন।

[৫] মাইকেল ভন মনে করেন ইশান্তের জায়গায় অশ্বিনকে খেলালে ভারতের লাভই হবে। তবে এই ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ক্রিকেট ভক্তদের কাছে তিনি একটা সুখবর দিয়েছেন। নটিংহ্যাম ও লর্ডসে বৃষ্টি যেমন টেস্ট ম্যাচের উপর চোখ রাঙিয়েছিল, তেমনটা হয়তো দেখা যাবেনা হেডিংলেতে। এখন দেখার বিরাট কোহলি ও রবি শাস্ত্রী, মাইকেল ভনের কথা কতটা শোনেন। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়