শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়ান বোথামকেই অস্ট্রেলিয়ায় বাণিজ্য দূত করলো যুক্তরাজ্য

স্পোর্টস ডেস্ক: [২] প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পেলেই ব্যাট-বল হাতে জ্বলে উঠতেন ইয়ান বোথাম। ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে মাঠে অজিদের ধ্রুপদি দ্বন্দ্ব এখন কিংবদন্তিতুল্য। সেই ‘লর্ড বোথাম’কেই অস্ট্রেলিয়ায় বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য। ব্যারোনেস হোয়ি এবং আরও বেশ কয়েকজন সাংসদের সঙ্গে নতুন নিয়োগ পেলেন ৬৫ বছর বয়সী সাবেক এই ইংলিশ অলরাউন্ডার।

[৩] পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১০ জন নতুন বাণিজ্য দূত নিয়োগ দিল যুক্তরাজ্য। যার একজন বোথাম। সাবেক এই ক্রিকেটারকে বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য সচিব লিজ ট্রাস।

[৪] ব্যারোনেস হোয়িকে নিয়োগ দেওয়া হয়েছে ঘানায়। আরেক সাংসদ স্টিফেন টিমসকে সুইজারল্যান্ড ও লিংখেস্টাইনে নিযুক্ত করা হয়েছে। সাংসদ স্যার জেফরি ডোনাল্ডসন যাচ্ছেন ক্যামেরুনে। মিশরের বাণিজ্য দূত হিসেবেও কাজ করবেন তিনি।

[৫] সাংসদ ডেভিড মান্ডেল নিয়োগ কাজ করবেন নিউজিল্যান্ডে। সাংসদ মার্ক ইস্টউড পাকিস্তান এবং সাংসদ মার্কো লঙ্গিকে ব্রাজিলের বাণিজ্য দূত করা হয়েছে। কানাডায় নিয়োগ পেয়েছেন সাংসদ কনর বার্নস। লর্ড ওয়ালনি কাজ করবেন তানজানিয়ায়। সাংসদ ফেলিসিটি বুচানকে নিয়োগ দেওয়া হয়েছে আইসল্যান্ড ও নরওয়েতে। মিরর, দেশরূপান্তর

 

  • সর্বশেষ