শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামাল-তারিকের পর জাতীয় দলে ডাক পেলেন কানাডা প্রবাসী ফুটবলার রাহবাব খান

নিজস্ব প্রতিবেদক: [২] জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পর আরো এক প্রবাসী ফুটবলার এবার লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায়।

[৩] টাইগার হেড কোচ জেমি ডের পছন্দমতো বাফুফে এরইমধ্যে রাহবাব খান নামের এক কানাডা প্রবাসী ফুটবলারকে ডেকেছেন। কানাডা থেকে তিনি কিরগিজস্তানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।০

[৪] কিরগিজস্তানে আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টেই অভিষেক হতে পারে নতুন এই প্রবাসী ফুটবলারের। রাহবাব কানাডার নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবে খেলেন।

[৫] এর আগে ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার এখন জাতীয় দলের অধিনায়ক। তারপর ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে।

[৬] উল্লেখ্য, জাতীয় দলের শক্তি বাড়াতে কোচ জেমি ডে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের ওপর নজর রেখেছেন। বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ওবায়দুর রহমান ও ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খানের প্রতিও নজর আছে কোচের। যে কারণে, ওই দুই ফুটবলারকে ডাকলে যাতে জাতীয় দলে খেলানো যায়, ফিফার অনুমতিসহ আনুসাঙ্গিক কাজগুলো সেরে রেখেছে বাফুফে।

[৭] তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার ওই দুই ফুটবলার পারফরম্যান্স দিয়ে পুরোপুরি জেমিকে খুশি করতে না পারলেও কানাডা প্রবাসী রাহবাব খানের ম্যাচ ভিডিও দেখেই সরাসরি জাতীয় দলে ডাক দিয়েছেন তিনি।

  • সর্বশেষ