শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে দুই মানব পাচারকারি গ্রেপ্তার, ৯ কিশোর উদ্ধার

রেদওয়ানুল হক: [২] ঠাকুরগাঁওয়ে মানব পাচারকারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সময় পাচারের জন্য ৯ কিশোরকে উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. মোসাব্বেরুল হক।

[৩] সোমবার (২৩ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার থেকে নাঈম (২৫) ও জেলা শহরের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে আতিকুর রহমান (৩৩) কে গ্রেপ্তার করে পুলিশ।

[৪] জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকার নিম্ন আয় ও অসচ্ছল পরিবারের কিশোরদের টার্গেট করে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে তারা। পরে ওই কিশোরদের দিয়ে জোরপূর্বক মাদক পাচার, অস্ত্র পাচারসহ নানা ধরণের অপরাধমূলক কাজ করাতে বাধ্য করত এই সংঘবদ্ধ চক্রটি। এমন খবর জানতে পেয়ে বালিয়াডাঙ্গীতে অবস্থান নেয় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ টিম।

[৫] এসময় পাচারের উদ্দেশ্যে থ্রি-হুইলারে (পাগলু) করে বালিয়াডাঙ্গী অভিমুখে নিয়ে আসা ৯ কিশোরকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে মানব পাচারকারি সদস্য মো. নাঈমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে আতিকুর রহমান নামে মানব পাচারকারি চক্রের আরো এক সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

[৬] ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের দুই জনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়