শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ৪৮ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] করোনায় সংক্রমণ ও মৃত্যু গত কয়েকদিন কমলেও আবার চোখ রাঙ্গাছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে সর্বশেষ খবর তথ্য মতে বিভিন্ন এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে অনেকের করোনা শনাক্ত হয়েছিলো, বাকিদের মধ্যে উপসর্গ দৃশ্যমান ছিলো।

[৩] গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৯, ময়মনসিংহে ৫, চট্টগ্রামে ১০, কুষ্টিয়ায় ৫ ও সাতক্ষীরায় ৩ জনের মৃত্যু হয়েছে।  এছাড়া বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের ৫ জন, ভোলা, পিরোজপুর ও বরগুনার ৩ জন রয়েছেন। নিউজ২৪, একাত্তর ও যমুন টিভি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী ৩ জন, নাটোর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, এবং পাবনার ১ জন মারা গেছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৩৮ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.১২%। এদিকে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৮৫তম দিনে মোট ১২০১ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে আবারও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হঠাৎ করে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়