শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কান্দাহারে তালিবানের হাত থেকে ২০ ব্রিটিশ সেনা উদ্ধার করলো এসএএস

সাকিবুল আলম:[২] আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মরুঅঞ্চল থেকে ২০ ব্রিটিশ সেনাকে উদ্ধার করেছে ব্রিটেনের বিমান বাহিনীর বিশেষ দল স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস)। তালিবান সেনারা তাদের চারিদিক থেকে ঘিরে রেখেছিলো। রুদ্ধশ্বাস এক অভিযানের মধ্যদিয়ে ব্্িরটিশ সেনাদের সেখান থেকে বের করে আনা সম্ভব হয়। দ্য সান, এক্সপ্রেস

[৩] ব্রিটিশ সৈন্যরা যুক্তরাজ্যের সরকারের কাছে যতদ্রুত সম্ভব তাদের আফগানিস্তান থেকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলো। ব্রিটিশ সৈন্যরা কান্দাহার বিমানঘাঁটিও ব্যবহার করতে পারেনি। কারণ বর্তমানে বিমানঘাঁটিটি তালেবান সেনারা দখল করে নিয়েছে।

[৪] পরবর্তীতে এসএএস সৈন্যরা কান্দাহার মরুভূমিতে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে আটকে পড়া সৈন্যদের মুক্ত করে। আটকে পড়া সৈন্যরা বিশেষ এই বাহিনী এসএএসের সদরদপ্তরে সাংকেতিক বার্তা প্রেরণ করে সাহায্য চেয়েছিলো।

[৫] আরএএফ এর নেতারা একটি বিমান পাঠিয়ে কান্দাহারের মরুর বুক থেকে ব্রিটিশ সেনাদের উদ্ধার করে। রাতের বেলা অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে বিমানটি কান্দাহারের মরুভূমিতে অবতরণ করেছিলো। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়