শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: ভারতের তামিল সিনেমা ‘কাঞ্চনা থ্রি’র অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা।

আলেকজান্দ্রার বিষয়ে আরও জানা যায়, রাশিয়ান মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা। ভারতের উত্তর গোয়ার একটি গ্রামে বসবাস করতেন তিনি।

স্থানীয়দের দাবি, কিছু দিন আগে প্রেমিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর থেকেই হতাশায় ভুগেছিলেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘কাঞ্চনা থ্রি’সিনেমায় ভূতের চরিত্রে দেখা গেছে আলেকজান্দ্রারকে। রাঘব লরেন্স পরিচালিত সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। সূত্র: ইন্ডিয়া গিলটজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়