শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ১০:২২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ইউনিটে আরো ১১ জনের মৃত্যু

সাদেক আলী: [২] ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৩] সোমবার (২৩ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‌্য নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।

[৪] তারা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের দুই মাস বয়সী শিশু হুজাইফা, সদরের জামেলা খাতুন (৮৬), নান্দাইলের সালেমা খাতুন (৯০) ও ঈশ্বরগঞ্জেরআব্দুস সালাম (৫৫)।

[৫] এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জনই ময়মনসিংহ জেলার। অন্যজন গাজীপুরের বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহ সদরের সেলিনা আক্তার (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকার গোলাপী বেগম (৫০), মো. জুয়েল (২৮), ত্রিশালের আছিয়া খাতুন (৫৫), নান্দাইলের রাবেয়া খাতুন (৮০) ও গাজীপুর সদরের নূরজাহান বেগম (৭০)।

[৬] ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, রোববার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালের অ‌্যান্টিজেন টেস্টে মোট ৭৭৪টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৭.৮২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়