শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কবি হেলাল হাফিজের অবস্থার সামান্য উন্নতি হয়েছে

হাসান হাফিজ: [২] ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন কবির চোখ দুই দফা পরীক্ষা করা হয়েছে রোববার। দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক এই পরীক্ষা-নিরীক্ষা করেন। আজ সোমবারও চক্ষু পরীক্ষা চলবে।

[৩] রোববার সন্ধ্যায় এই প্রতিবেদকের সঙ্গে কবির সঙ্গে কথা হয়।  তিনি জানান, ভর্তি হওয়ার পর এ পর্যন্ত মোট ১১টি টেস্ট করা হয়েছে তার শরীরের। পাওয়া রিপোর্ট অনুসারে ওষুধ চলছে। এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে চোখের ওপর। সিএমএইচে যাওয়ার পরপরই করোনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ।

[৪] জননন্দিত কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও নির্দেশে তাকে সিএমএইচে ভর্তি করা হয় গত ১৭ আগস্ট। তিনি ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসানের চিকিৎসাধীন রয়েছেন।

[৫] ব্যাপক জনপ্রিয় এই কবির বয়স এখন ৭২ বছর। তিনি চিরকুমার। গতবছর  মারাত্মক করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর তোপখানা রোডের এক হোটেল ছেড়ে কিছুদিন বড়ভাইয়ের বাসায় অবস্থান করেন। তারপর তিনি শাহবাগের এক হোটেলে থাকছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়