শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমানে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ: আকরাম খান

রাহুল রাজ :[২]আগামী ১৭ই অক্টোবর ওমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই বা প্রথম পর্বের খেলায় মাঠে নামবে বাংলাদেশ। তাইতো আগেই ওমানের বিমানে চড়বে টাইগাররা। আর কন্ডিশনার সঙ্গে মানিয়ে নিতে কিছু প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তবে পুরো পরিকল্পনা এগোবে কোচ রাসেল ডোমিঙ্গোর ইশারায়।

[৩]টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যাবার আগে আগামী ১৭ অক্টোবর ওমানে প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাছাই পর্বের বাকি দুই প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও ওমান।

[৪]বাছাই পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে। সুপার টুয়েলভ বা মূল পর্ব মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

[৫]ওমানে নিজেদের প্রস্তুতি কেমন হবে সে প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, বিশ্বকাপের আগে আমরা খুব ভালো একটা প্রস্তুতিতে আছি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে খেলা; জিম্বাবুয়েও সফর করলাম।

[৬]আকরাম খান আরো বলেন, বিশ্বকাপ ভেন্যুতে আগে যাব প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহর রহমতে প্রস্তুতি ভালোই হচ্ছে। ওমানে ৬-৭ দিন আগে যাব, এটুকু নিশ্চিত। এজন্যই তো আগে যাচ্ছি। এখনও পরিকল্পনা চূড়ান্ত হয়নি। কোচ যেভাবে চায় সেভাবে আমরা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়