শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০২:১০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল, ২০২১’ ও ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল, ২০২১’ সংসদে পাসের জন্য সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে সুপারিশ করা হয়েছে।

[৩] রোববার সকালে কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মোঃ শামসুল হক টুকু, মোঃ আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী,গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] বৈঠকের শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং জাতীয় চার নেতাসহ যাঁরা শহীদ হয়েছেন তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

[৫] এছাড়া, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন খসরু এর মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ