শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেফটেন্যান্ট জেনারেল নিগারের বায়োপিক ‘এক হ্যায় নিগার’, অভিনয় করছেন সুপারস্টার মাহিরা খান (ভিডিও)

সালেহ্ বিপ্লব: [২] পাকিস্তান সেনাবাহিনীতে প্রথম এবং একমাত্র নারী থ্রি-স্টার অফিসার নিগার জোহর। গত বছরের ‍জুনে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান। তার অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি দেওয়া হয়। এক্সপ্রেস ট্রিবিউন

[৩]  জেনারেল নিগারের জীবনকাহিনী তুলে ধরতে বায়োপিক নির্মাণের কাজ শুরু হয়েছে। স্ক্রিপ্ট লিখেছেন উমেরা আহমেদ, পরিচালনায় আদনান সারোয়ার। মাহিরা খানের বিপরীতে অভিনয় করবেন বিলাল আশরাফ।

[৪] টুইটারে ড্রামা সিরিয়ালের একটি টিজার শেয়ার করেছেন মাহিরা। তিনি লিখেছেন, ‘আমি যার ভক্ত, সেই থ্রি-স্টার জেনারেলের চরিত্র রূপায়নের জন্য মনোনীত হয়ে সম্মানিত বোধ করছি। কী এক জীবন! কী এক গল্প! আমাদের মধ্যে শ্রেষ্ঠতম এক মানুষকে জানার সুযোগ পেয়েছি এই সিরিয়ালের কারণে।

[৫] নিগার জোহর জন্ম নিয়েছেন খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সোয়াবী জেলার পাঞ্জপীর গ্রামে, এক পাখতুন পরিবারে।

[৬] তিনি রাওয়ালপিণ্ডির প্রেজেন্টেশন কনভেন্ট হাইস্কুল এন্ড কলেজ থেকে ১৯৭৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৫ সালে আর্মি মেডিক্যাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন।

[৭] মেডিক্যাল কোরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি তমঘা-ই ইমতিয়াজ এবং ফাতিমা জিন্নাহ স্বর্ণপদক লাভ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়