শিরোনাম
◈ ঋণ-কর-জ্বালানি সংকটে পোশাক খাত, প্রধানমন্ত্রীর কাছে সহায়তা দাবি উদ্যোক্তাদের ◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ

বিনোদন ডেস্ক: ১৯ আগস্ট মুক্তি পেয়েছে বলিউডের অনেক প্রতীক্ষার ‘বেলবটম’। অক্ষয় কুমারের ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবিও বলছেন কেউ। করোনা মহামারিতে ঝুল পড়া সিনেমা হলগুলোও করা হয়েছিল ঝাড়পোঁছ। ভারতে যে সাড়া পড়বে তাতে সন্দেহ ছিল না। কিন্তু ‘প্রদর্শনের উপযোগী নয়’ বলে আস্ত সিনেমাটা নিষিদ্ধ করে দিল সৌদি আরব, কাতার ও কুয়েত। কিন্তু ওদের সমস্যাটা কোথায়?

বলিউডের খবরাখবর নিয়ে সাজানো বলিউড হাঙ্গামা ওয়েবসাইটকে এক সূত্র জানিয়েছে, মূল সমস্যা কিন্তু ওই তিন দেশে নেই। আপত্তিটা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ‘বেলবটম’-এর শেষের অর্ধেকটা নিয়েই তারা নাখোশ। তাদের মতে, ১৯৮৪ সালের উড়োজাহাজ হাইজ্যাকের সত্যঘটনা সিনেমাটিতে দেখানো হয়েছে।

তাতে একপর্যায়ে সন্ত্রাসীরা বিমানটিকে পাকিস্তান থেকে নিয়ে যায় দুবাইতে। দুবাই কর্তৃপক্ষের মতে, দুবাইয়ের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাখতুম নিজে ওই পরিস্থিতির দেখভাল করেছিলেন। তার নেতৃত্বেই আরব আমিরাতের কর্মকর্তারা সন্ত্রাসীদের আটক করে। কিন্তু সিনেমাটিতে ভারতীয়

কর্মকর্তাদেরকেই (অক্ষয় কুমার যার চরিত্র করেছেন তিনিসহ) হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি দুবাইয়ের প্রতিরক্ষামন্ত্রীকে একেবারে আড়ালেই রাখা হয়েছে সিনেমাজুড়ে।

কাহিনিতে অতিরঞ্জন ও ‘ভুল তথ্য’ তুলে ধরার কারণ দেখিয়েই ছবিটি নিষিদ্ধ করেছে ওই তিন দেশ। তবে ওই সূত্র এও জানিয়েছে, বাকিরা নিষিদ্ধ করলেও খোদ আরব আমিরাত কর্তৃপক্ষ ছবির সম্প্রচারে বাধা না-ও দিতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়