শিরোনাম
◈ আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ: আদালতকে স্বপ্না ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি,  ক্রো‌য়ে‌শিয়া‌কে ২-০ গো‌লে হারা‌লো বেলজিয়াম, অপর ম‌্যা‌চে মর‌ক্কোর সহজ জয়  ◈ মাদক প্রতিরোধে কক্সবাজারে ডগ স্কোয়াড নামানোর পরিকল্পনা পুলিশের ◈ ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল নিয়ন্ত্রণে বেশি ক্ষমতা দিয়ে ফেলেছিলাম: ললিত মোদি ◈ বিশ্বকা‌পে ইরানের ম্যাচে বাড়তি নিরাপত্তা দি‌বে যুক্তরাস্ট্র ◈ কোন সংকটের আভাস দিলেন প্রধানমন্ত্রী? ◈ দীর্ঘমেয়াদি ভিসাধারীদের জন্য যে নতুন নিয়ম জারি করল ভারত সরকার ◈ এখন থেকে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) ◈ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ায় পুলিশের সঙ্গে লকডাউন বিরোধীদের সংঘর্ষ, গ্রেপ্তার দুই শতাধিক

রাকিবুল আবির: [২] অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শনিবার লকডাউন বিরোধী বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছে। একই দিনে দেশটিতে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যাও ছিলো সর্বোচ্চ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ মরিচের গুড়া স্প্রে করে। রয়টার্স

[৩] দেশটির ভিক্টোরিয়া রাজ্যে করোনায় নতুন করে ৭৭ জন সংক্রমিত হয়েছে। এরপরই রাজ্য প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ লকডাউন বাড়ানোর ঘোষণা দিলে মেলবোর্নে এ ঘটনা ঘটে। লকডাউনবিরোধী এমন বিক্ষোভ ঠেকাতে ৭ শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্য গার্ডিয়ান

[৪] ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা এখন পর্যন্ত এ ঘটনায় ২১৮ জনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আরো জানায়, বিক্ষোভে প্রায় ৪ হাজার নাগরিক অংশ নিয়েছিলো, যাদের বেশির ভাগের উদ্দেশ্য ছিলো সহিংসতা সৃষ্টি করা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়