শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] শুক্রবার (২০ আগস্ট) মূল ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করে।

[৪] এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম এর তত্বাবধানে সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিন) মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে টিম ২নং টিম চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন উত্তরা আবাসিক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৯,২৪৮ পিস ইয়াবা সহ মোঃ জাহিদুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ইয়াবা ট্যাবলেটগুলো আহম্মেদ নূর (৫৫) নামের এক ব্যক্তি বিক্রয়ের জন্য তার কাছে মজুদ রাখে। তার দেওয়া তথ্য শুক্রবার দুপুরে কোতোয়ালী থানাধীন লালখান বাজার ইস্পাহানি মোড় হতে আহম্মেদ নূর (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

[৫] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

[৬] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদক কারবারীদের বিরুদ্ধে যথাযথ তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়