শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কবি হেলাল হাফিজের স্বাস্থ্য বুলেটিন

হাসান হাফিজ: [২] উনার অবস্থা স্থিতিশীল। খাবারে তেমন রুচি নেই। চোখে সমস্যা হচ্ছে। উনার এলাকার (নেত্রকোনার আটপাড়া) এমপি অসীমকুমার উকিল আজ সিএমএইচে গিয়েছিলেন কবিকে দেখতে। কবির সংগে কথা বলে এসব তথ্য জানলাম।

[৩] কবি নানাবিধ জটিল রোগে ভুগছেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চোখের গুরুতর সমস্যা রয়েছে। তিনি আশু রোগমুক্তির জন্যে দেশবাসীর দোয়া চেয়েছেন।

[৪] কবি হেলাল হাফিজের বয়স এখন ৭২ বছর। চিরকুমার এই কবি কিছুদিন বড় ভাইয়ের বাসায় থাকার পরে শাহবাগের এক হোটেলে থাকছিলেন। তার শারীরিক দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, কারো সহায়তা ছাড়া স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অবস্থার কথা জানতে পেরে কবিকে হাসপাতালে যেতে অনুরোধ করেন। আর ঢাকা সিএমএইচকে তার সুষ্ঠু চিকিৎসার নির্দেশ দেন।

[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও আগ্রহে তাকে গত মঙ্গলবার সিএমএইচে ভর্তি করা হয়। ভর্তির পরপরই করোনা পরীক্ষা করা হয়েছিলো। পরদিন বুধবার রেজাল্ট আসে নেগেটিভ। ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসানের চিকিৎসাধীন কবি হেলাল হাফিজের সার্বিক চেক আপও করা হয়েছে বুধবার।

[৬] এরপর দুদিন ধরে কয়েক দফা রক্ত পরীক্ষা, চোখ, কান, এক্সরে, ইসিজি, সিটি স্ক্যানসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়