শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা

উত্তম কুমার: [২] পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং ১১ রেষ্টুরেন্ট ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় করোনা সংক্রমন রোধে সচেতনতা মূলক সৈকতে মাইকিং ও পর্যটকদের মাঝে মাস্ক বিতারন করেন তিনি।

[৪] নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ধারা মতে ১০ মামলা ও ভোক্তা অধিকার আইনের ধারায় ১১টি মামলা হয়েছে। সর্বমোট ২১টি মামলায় ৫৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রধান করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়