শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে চার গাঁজা খোর গ্রেপ্তার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবন করার সময় চার গাঁজা খোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার দমদমা-করজবাড়ি রাস্তায় রক্তদহ বিলের পাশে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘির সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মুক্তার হোসেন (৩০), শাহিন হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), বাবুলের ছেলে ইমরান হোসেন (২৮) ও লিটনের ছেলে শাকিল (২৪)। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলাকালে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘির রক্তদহ বিল এলাকায় মাদক সেবন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪ গাঁজা খোরকে গ্রেফতার করে। শুক্রবার (২০ আগস্ট) তাদেরকে বগুড়া আদালতে প্রেরণ কার হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়