শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে উড়ে গেলো টিনের চাল, স্বামী-স্ত্রী আহত

আব্দুম মুনিব : [২] কুষ্টিয়ায় দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু (২৪) আহত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত বক্কর ও তার স্ত্রী মধুবালাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

[৪] তারা হলেন, একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।

[৫] স্থানীয় সূত্র জানায়, বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরী করছিলেন।

[৬] এসময় একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধুবালা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। বোমা বিষ্ফোরণের সময় ঘরের টিনের চালা উড়ে যায় বলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়