শিরোনাম
◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে উচ্চ ক্ষমতার রকেট লাঞ্চার বোমা উদ্ধার

বাবুল খাঁন : [২] বান্দরবান থানচি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী তিন্দু এলাকা থেকে ৫টি রকেট লাঞ্চারের বোম উদ্ধার করা হয়েছে। এগুলো সবই উচ্চক্ষমতার বিস্ফোরক।

[৩] মঙ্গলবার রাতে খবর পাওয়ার পর বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় এ বিস্ফোরকগুলো উদ্ধার করে। বর্তমানে এগুলো উদ্ধার করে ওই এলাকায় নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে সেনাবাহিনীর বোমা এস্কোড দলের সদস্যরা। তারা এগুলো নিষ্ক্রিয় করার জন্য দুর্গম তিন্দু এলাকায় গিয়েছে।

[৪] নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ওই এলাকার কোনো সন্ত্রাসী বাহিনী ব্যবহারের জন্য লুকিয়ে রাখতে পারে। তবে এগুলো উদ্ধার হওয়ায় ওই এলাকা বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো কোন সন্ত্রাসী দলের তা অবশ্য এখনও জানা যায়নি।

[৫] বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম সাংবাদিকদের জানিয়েছেন, বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে এসব উচ্চক্ষমতার বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে। বিস্ফোরকগুলো কোনো সন্ত্রাসী দল নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও গালেঙ্গ‍্যা এলাকা থেকে বেশকিছু মর্টার সেল উদ্ধার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ