শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির ১০ নম্বর জার্সি পড়ে খেলবেন ফিলিপে কুটিনহো

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসি ক্লাব ছেড়েছেন এই সপ্তাহ খানেক হলো। এরই মধ্যে তার রেখে যাওয়া বিখ্যাত ১০ নম্বর জার্সির পরবর্তী স্বত্বাধিকার খুঁজেও নিয়েছে কাতালান জায়ান্টরা।

[৩] মেসির দল ছাড়ার পর অনেকেই আশা ব্যক্ত করেছিলেন তার ১০ নম্বর জার্সি হয়তো চিরতরে উঠিয়ে রাখবে বার্সেলোনা। কিন্ত লা লিগার নিয়মের কারণে সে পথে হাঁটার সুযোগ কোনভাবেই নেই ক্লাবটির।

[৪] এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে, আসছে মৌসুমে বার্সায় ১০ নম্বর জার্সি পড়ে খেলার জন্য নির্ধারণ করা হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহোকে।

[৫] কাতালান ভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী, আসছে মৌসুমে ক্লাবের ১০ নম্বর জার্সি পড়ে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফিলিপে কুটিনহোকে। ইঞ্চুরি থেকে সদ্যই ফেরা এই তারকার উপর আস্থা রাখতে চাইছেন বার্সা বস রোনাল্ড কোম্যান। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়