শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালী‌তে বিদ্যুৎস্পর্শ যুব‌কের মৃত্যু

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রা‌মের বাঁশখালীতে টিউবও‌য়েল বসা‌নোর মালামাল ট্রাক থে‌কে নামা‌নোর সময় বিদ্যুৎস্পর্শ হ‌য়ে এ মু‌বিনুল ইসলাম (২৫) না‌মে এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে।

[৩] বুধবার (১৮ আগস্ট) উপ‌জেলার সরল ইউ‌নিয়‌নের মিনজী‌রিতলা গ্রা‌মে বা‌ড়ি‌তে সকাল সা‌ড়ে ১০টার দি‌কে এ ঘটনা ঘটে।

[৪] মৃত মু‌বিনুল সরল ইউ‌নিয়‌নের ৬নং ওয়া‌র্ডের উ‌জির আলী বা‌গির মৃত ঈমাম হো‌সেন এর পুত্র ।

[৫] জানা যায়, বুধবার সকা‌লে সরল ইউ‌নিয়‌নের মিনজী‌রিতলা গ্রা‌মে নিজ বা‌ড়ি‌তে টিউবও‌য়েল বসা‌নোর মালামাল ট্রাক থে‌কে নামা‌নোর সময় বিদ্যুৎস্পর্শ হ‌য়ে গুরুতর জখম হয় মু‌বিনুল ইসলাম । তা‌কে দ্রুত বাঁশখালী হাসপাতা‌লে আনা হ‌লে জরুরী বিভা‌গে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে।

[৬] বাঁশখালী থানার এস আই প্রদীপ চক্রবর্তী নিহ‌তের সুরতহাল রিপোর্ট তৈ‌রি ক‌রে লাশ পোষ্ট মার্ডা‌মে প্রেরণ ক‌রে ব‌লে থানা সূত্রে জানা যায় । এ ব‌্যাপা‌রে ঘটনার সত‌্যতার স্বীকার ক‌রেন বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ সোহাম্মদ স‌ফিউল কবীর ।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়