শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ১১:১৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নত চিকিৎসার জন্য ভারতে ডেপুটি স্পিকার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া কলকাতা নেতাজী সুভাসচন্দ্র বসু( দমদম) বিমানবন্দরে পৌঁছেছেন। আজ বিকাল ভারতের সময় সাড়ে ৩ টায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই রওনা হবেন বলে জানা গেছে।

[৩] বুধবার সকালে বেনাপোল সীমান্ত পার হয়ে ভারতে যান। তিনি ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিবেন বলে জানা গেছে।

[৪] সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে সংসদ ভবনস্থ বাসা থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ডেপুটি স্পিকার। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে যশোরের বেনাপোল পৌঁছান। সেখান থেকে সকাল ১০টায় সীমান্ত পার হয়ে সড়ক পথে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু (দমদম) বিমানবন্দর যান। তার সঙ্গে দুই মেয়ে ফাহিমা রাব্বী রিটা ও ফারজানা রাব্বী বুবলী এবং জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকার রয়েছেন।

[৫] চিকিৎসার জন্য তারা এক মাস ভারতে থাকবেন বলে ডেপুটি স্পিকারের দপ্তর থেকে সংসদ সচিবালয়কে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়