শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় ট্রেনের ধাক্কায় আবু হানিফ নামের(২২) এক শ্রমিক যুবক নিহত।

আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং কোম্পানির মাটি খননের বেকু গাড়ির হেলপার ছিলেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের বড় ভাই ওমর ফারুক জানায়, সৈনিক ক্লাব এলাকায় ট্রেন লাইনের পাশে মোবাইল ফোনে কথা বলেত বলতে হেটে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয় ।

পরে তার সহকর্মীরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হানিফ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গজোহরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। চার ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।মেট্রোরেলের কাজের সুবাদে বনানী এলাকাতেই থাকতেন। সৈনিক ক্লাব এর পাশেই তাদের কাজ চলছিল বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়