শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবানরা আফগানিস্তানের মুক্তিযোদ্ধা, এদের জায়গা না দিয়ে বাংলাদেশ ভুল করেছে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

শিমুল মাহমুদ: [২] মঙ্গলবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

[৩] গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা বলেন, ‘আজকে আফগানিস্তানে তালেবানরা জয়ী হয়েছে। তালেবান কারা? তারা আফগানিস্তানের মুক্তিযোদ্ধা। ২০ বছর বিদেশি শাসন থেকে মুক্তির জন্য তারা সংগ্রাম করছে। আজকে অন্য দেশের মুক্তিযুদ্ধকেও শ্রদ্ধা করতে শেখা উচিত।বঙ্গবন্ধু কিন্তু বলে গিয়েছিলেন, যেখানেই মুক্তির আন্দোলন হবে তাতে আমরা সমর্থন করবো। আমাদের উচিত তালেবানদের স্বীকৃতি দেয়া’।

[৪] তিনি বলেন, দুদিন আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিলো, হাজার বিশেক আফগানকে সাময়িক সময়ের জন্য জায়গা দিতে। গোয়ার্তুমি করে না করে দেয়া হয়েছে। এটা একটা ভুল কাজ হয়েছে। এই ভুল কাজ করে নোবেল প্রাপ্তির থেকে দূরে সরে গেলেন। অনুরোধটা রাখা উচিত বলে আমি মনে করি। আন্তর্জাতিক পর্যায়ে আমরা একের পর এক ভুল করে যাচ্ছি।

[৫] তিনি আরও বলেন, আজকে যদি আমরা স্বীকৃতি না দেই, তারা ভারতের মতো হিন্দুত্ববাদের দিকে যাবে। সেখানে উদারপন্থী ইসলামী রাষ্ট্র না হয়ে একটা ধর্মান্ধ রাজনীতি শুরু হতে পারে। সেখানে যদি আমরা এখনই তাদের স্বীকৃতি দেই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তাদের আমরা প্রভাবিত করতে পারবো। আমরা একটা উদার ইসলামিক রাষ্ট্র করতে পারবো। তাছাড়া আমাদের লাভ হচ্ছে সেখানে লক্ষাধিক বাংলাদেশির কর্মসংস্থান হবে। এটা ভুলে গেলে চলবে না, আমরা যদি সেই জায়গা না নেই তাহলে হিন্দুত্ববাদী ভারত নিয়ে নেবে। তাই আজকে তালেবানদের বাইরে ঠেলে না দিয়ে সমর্থন করার দরকার আছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ