শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৯:০৪ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাড়ি ও হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে পালিয়েছেন আশরাফ ঘানি

মিনহাজুল আবেদীন: [২] আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশত্যাগের সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন বলে খবর বেরিয়েছে। সোমবার (১৬ আগস্ট) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর প্রকাশ করেছে। ঢাকা পোস্ট

[৩] কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর বরাত দিয়ে আরআইএ বলেছে, চারটি গাড়ি ভরা নগদ অর্থ ছিলো। তারা নগদ অর্থের আরেকটি অংশ একটি হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন।কিন্তু জায়গা হয়নি। নগদ অর্থের একটা অংশ বিমানবন্দরের টারমাকে ফেলে গেছেন। প্রথম আলো

[৪] রোববার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করলে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ ঘানি।তিনি উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে খবর বেরোলেও বাস্তবে কোথায় গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সমকাল

[৫] এদিকে গন্তব্যে পৌঁছে এক ফেসবুক পোস্টে আশরাফ ঘানি বলেছেন, রক্তপাত এড়াতে দেশ ত্যাগ করেছেন তিনি। সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়