শিরোনাম
◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রলীগ নেতা রকি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধায় ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার মূল আসামি কাঞ্চন গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ফুলছড়ি উপজেলাবাসী।

[৩] সোমবার (১৬ অগাস্ট) জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক গুলো প্রদর্শন করেন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের ১নং ট্রাফিক মোড় অবস্থান করে। প্রায় দুই ঘন্টা অবস্থান কর্মসূচিতে মূল আসামিসহ অন্যান্য সকল আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বক্তব্য দেন।

[৪] প্রায় দুই ঘন্টা ১নং ট্রাফিক মোড়ে চারমাথায় অবস্থানে পুরে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।এ কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্রলীগ ।

[৫] এ সময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সহ-সভাপতি মাসুম আহমেদ ও খন্দকার তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক শ্যাম সরকার জয় ও শাহরিয়াল খন্দকার বাপ্পীসহ অন্যরা।

[৫] বক্তারা বলেন, রকি হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামি ছাড়া মূল আসামি কাঞ্চনসহ অন্যান্যদেরকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

[৬] উল্লেখ্য, আশিকুর রহমান রকি গত ১২ জুলাই রাতে শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন।

 

  • সর্বশেষ