শিরোনাম
◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবনদীপ আমার খুবই ভালো বন্ধু অরুণিতা

মনিরুল ইসলাম: [২] পশ্চিমবঙ্গের বনগাঁ এর অরুণিতা কাঞ্জিলাল ও উত্তরাখন্ডের পবনদ্বীপ-কে নিয়ে জোর চর্চা চলছে প্রেমের। দর্শকদের মধ্যে বারবার নির্মাতাদের তরফে নানা টুইস্ট এনে বোঝানো হয়েছে একে-অপরের প্রেম রিলেশন। দিয়েছেন এই দুই। সত্যিই কি তাই? নাকি শো-র টিআরপি বাড়াতে পুরোটাই ক্রিয়েট করা।

[৩] এ নিয়ে অরুণিতা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ইন্ডিয়ান আইডল প্ল্যাটফর্মে বহুদিন ধরে আসতে চেয়েছিলাম। যখন ছোট ছিলাম তখন একবার এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। যদিও সফল হয়নি। তাই নিজেকে আরও তৈরি করে আসার ইচ্ছে রেখেছিলাম। গত বছর লকডাউনের সময় অডিশন নেওয়া শুরু হয়েছিল। বাবা-মা বলল একবার চেষ্টা করে দেখো। আর সেটা করতে করতেই আজ আমি এখানে দাঁড়িয়ে।

[৪] ইন্ডিয়ান আইডল যে তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বীকার করে অরুণিতা বলেন, সবাই যখন বলেন আমি প্লে-ব্যাকের জন্য তৈরি, তখন অদ্ভুত ভালোলাগা মনে কাজ করে। আশা রাখি ভবিষ্যতেও সকলের প্রত্যাশা পূরণ করতে পারব।

[৫] আর পবনদীপের সঙ্গে সম্পর্ক কতটা খাঁটি তা নিয়ে বাঙালী মেয়ে অরুণিতা জানান, আমরা খুব খুব ভালো বন্ধু। তবে বাকি প্রতিযোগীদের সঙ্গে আমার যেমন সম্পর্ক, পবনের সঙ্গেও তাই। এটা একটা শো। এখানে অনেক কিছুই নিছক মজা দেওয়ার উদ্দেশ্যে করা হয়। দেখানো হয়। আমার মনে হয় না সেসব এত সিরিয়াস ভাবে নেওয়ার উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়