শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১০:০৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে বিওপিএমএ’র চিঠি, করোনা রোগীর সুস্থতায় সহায়ক হতে পারে অরগ্যানিক খাদ্য

শিমুল মাহমুদ: করোনা ভাইরাসের বিস্তার রোধে বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরেকিার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমনিস্ট্রিশেন জানিয়েছে, যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।

বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট মেনুফেকচারিং এসোসিয়েশন (বিওপিএমএ) মনে করে, দেশে অধিকাংশ মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার অন্যতম কারণ পুষ্টিহীনতা ও খাদ্যাভাস। এর সঙ্গে অলসতা ও অতিবিলাসী জীবন যাপন।

বিওপিএমএ সভাপতি মো. আব্দুস ছালাম বলেন, করোনায় প্রতিদিন মৃত্যু বাড়ছে। চিকিৎসকদের মতে, এসব মৃত্যুর অন্যতম কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং নানা রোগে ভোগা। রোগ থেকে বাচঁতে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ব্যতিক্রমধর্মী কিছু ফসল বা খাদ্য উৎপাদন এবং রপ্তানির জন্য আমাকে সারাদেশে এবং বিদেশে ঘুরতে হয়। করোনার শুরু থেকে এখন পর্যন্ত আমাকে ছুটতে হচ্ছে এবং ছুটছি। প্রতিদিন অনেক কৃষকের সঙ্গে সশরীরে কাজ করতে হয়েছে।

অজানা অনেক করোনা রোগীর সঙ্গেও হয়তো মিশেছি কাজ করেছি। করোনায় আক্রান্ত অনেক আত্মীয়কে সশরীরে সেবা দিয়েছি এখনো দিচ্ছি। নানা প্রয়োজনে এখন পর্যন্ত প্রায় ১৬ বার কোভিড-১৯ টেস্ট করিয়েছি। কখনো পজেটিভ আসেনি।

আমি আত্মবিশ্বাসী, আমার মনোবল, লাইফস্টাইল এবং ফুডস্টাইলের কারণে আমার এবং আমার পরিবারের সদস্যদের কোভিড-১৯ কখনই পজিটিভ আসবেনা।

মো. আব্দুস ছালাম বলেন, করোনা আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা ও ফকির শ্রেণির মৃত্যু হয়েছে এমন সংবাদ আমি শুনেনি। এ থেকে খুব সহজেই বুঝা যায় যে, যারা পরিশ্রম করেন, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যথেষ্ট। তারা হয়তোবা করোনায় আক্রান্ত হলেও হাসপাতালে যেতে হবে না।

বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট মেনুফেকচারিং এসোসিয়েশন মনে করে, মানুষ প্রতিনিয়ত তার জীবনকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে অবৈজ্ঞানিক জীবন-যাপন ও বিষাক্ত খাবার খেয়ে। যেমন-জীবন ধ্বংসকারী মিনিকেট চাল, প্যাকেটের সাদা আটা, ফার্মের বিষাক্ত ডিম, মুরগী এবং পশু মাংস, চাষ করা বিষাক্ত মাছ, কৃত্তিম বিষাক্ত দুধ, বিষাক্ত সব্জি ও ফল। এর সঙ্গে রোদে কাজ বা পরিশ্রম না করার অভ্যাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়