শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] সারা দেশে কোভিড ১৯ সম্প্রসারিত টিকা ক্যাম্পইন আপাতত শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন। তবে সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

[২] স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। টিকা পাওয়া সাপেক্ষে আবারও এ কার্যক্রম শুরু হবে। এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে, সেভাবেই চলবে।’

[৩] মন্ত্রী বলেন, ‘আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি এই সপ্তাহে। মাসের শেষের সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে।’

[৪] জাহিদ মালেক বলেন, ‘চীনের সঙ্গে টিকা পেতে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতের কাছে পাওনা আছে ২ কোটি ৩০ লাখ টিকা। টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়