শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১২:৩০ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় শোক দিবসে ঢামেকে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

নিউজ ডেস্ক: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করছে কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকাল এবং রাতে স্বাভাবিক খাবার থাকলেও ভিন্নতা থাকবে দুপুরের খাবারে। দুপুরের খাবারের তালিকায় যা আছে- কোভিড রোগীদের জন্য ২০০ গ্রাম পোলাও, ১৮০ গ্রাম কক মুরগি, ডিম ১টি, তেল ৫০ গ্রাম, ঘি ৫ গ্রাম, পিয়াজ ৫০ গ্রাম, কক মুরগির রেজালা ১৪০ গ্রাম, লেবু ১/২ পিস এবং ১ পিস করে আপেল/কমলা দেওয়া হবে।

এছাড়া নন কোভিড রোগীদের দুপুরের খাবারের তালিকায় থাকছে- ২০০ গ্রাম পোলাও, ১৪০ গ্রাম কক মুরগি, ১টি ডিম, ১০০ গ্রাম মুরগির রেজালা (ব্রয়লার) ও ১ পিস করে আপেল।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে হাসপাতালের ভর্তি কোভিড ও ননকোভিড রোগীদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। দুপুরে রোগীদের এই খাবারগুলো দেওয়া হবে বলে তিনি জানান। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ