শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কংগ্রেসের শীর্ষ নেতাদের টুইটার অ্যাকাউন্ট লক, ক্ষোভ প্রকাশ রাহুল গান্ধীর

রাকিবুল আবির: [২] ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী নিজের দলের শীর্ষ নেতাদের অ্যাকাউন্ট লক করার প্রতিক্রিয়া হিসেবে টুইটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। টুইটারের এই ধরনের কাজ ভারতীয় গণতন্ত্রের প্রতি আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি। বিবিসি

[৩] ভারতের রাজধানী দিল্লিতে ধর্ষণ ও হত্যার অভিযোগে নয় বছরের এক শিশুর বাবা-মায়ের ছবি টুইট করার পর কংগ্রেস নেতাদের অ্যাকাউন্টগুলো লক করা হয়েছে। মূলত, এর মাধ্যমে ক্ষমতাসীন দলের কাছে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তারা। শুক্রবার একটি ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, তার অ্যাকাউন্ট বন্ধ করে টুইটার ভারতের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে।

[৪] এনিয়ে টুইটার কর্তৃপক্ষ জানায়, ছবিটি তাদের গোপনীয়তার নিয়ম লঙ্ঘন করেছে। তাই যারা এই নিয়ম ভঙ্গ করেছে, তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কিন্তু রাহুল গান্ধীর দাবি, ছবিটি যুক্তিসঙ্গত ও নিরপেক্ষভাবেই উপস্থাপন করা হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়