শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর ইরাকে মর্টার হামলায় এক তুর্কি সেনা নিহত

রাকিবুর আবির: [২] উত্তর ইরাকের একটি তুর্কি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার মর্টার হামলা চালায় কুর্দি জঙ্গিরা। এ ঘটনায় একজন তুর্কি সেনা গুরুতর আহত হন, পরে তার মৃত্যু ঘটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আরব নিউজ

[৩] বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে তুর্কি বাহিনী। এতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) তিন জঙ্গি নিহত হয়। রয়টার্স

[৪] ১৯৮৪ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কে বিদ্রোহ শুরু করেছিলো পিকেকে, যেখানে ৪০ হাজারেরও বেশি মানুষ মারা যায়। তুরস্কসহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এটিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

[৫] বর্তমানে উত্তর ইরাকে জঙ্গিদের প্রধান ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তুরস্ক। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়