শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির বার্সা ছাড়ায় আমার কোন হাত নেই: পেরেজ

স্পোর্টস ডেস্ক: [২] অর্ধেক বেতন কমিয়ে হলেও বার্সেলোনায় থেকে যেতে চেয়েছিলেন মেসি। যদিও বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা স্পষ্ট জানিয়ে দেন, ক্লাবের আর্থিক দূরবস্থা ও লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের কারণে মেসিকে নতুন করে দলবদ্ধ করা সম্ভব না।

[৩] যেসব কারণে চোখের জলে প্রিয় ক্লাবকে বিদায় জানান আর্জেন্টাইন সুপারস্টার মেসি। দল ছাড়ার পর ইতোমধ্যেই নতুন ঠিকানা বেছেও নিয়েছেন তিনি। এখন থেকে ফ্রান্সের দল পিএসজির হয়ে খেলবেন তিনি।

[৪] এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় সম্প্রতি বার্সা বোর্ড থেকে পদত্যাগ করে হাউমে ইয়োপিস। তার দাবি মেসিকে ধরে রাখতে বার্সেলোনা যথেষ্ট তৎপরতা দেখায়নি। তিনি আরও দাবি করেন, পেরেজের ইচ্ছার কাছে নত হয়েছেন লপোর্তা। স্প্যানিশ একটি দৈনিকের বরাত দিয়ে বুধবার এমন তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। - রয়টার্স

[৫] মেসির চলে যাওয়াটা ফ্লোরেন্তিনোকে সাহায্য করেছে। ভেবে দেখুন, এমবাপে এখন রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছে!

[৬] আর এই কাজে পেরেজকে বার্সেলোনার নতুন সিইও ফেররান রেভেরতের সহায়তা করেছেন বলে দাবি ইয়োপিসের।

[৭] নতুন সিইও ফেররান রেভেরতেরের পরামর্শেই ‘সিভিসি ক্যাপিটাল পার্টনার্স’ এর কাছে লা লিগার ১০ শতাংশ বিক্রি করে দেওয়ার প্রস্তাবে সই করেননি লাপোর্তা, তাছাড়া তার পরামর্শেই পেরেজের সঙ্গে তিনি থেকে গেছেন সুপার লিগ প্রজেক্টে।

[৮] যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তার দাবি, রেভেরতেরের সঙ্গে আগে তার দেখা হয়েছে কেবল দুইবার- প্রথমবার চার মাস আগে, আরেকবার গত শনিবারের ডিনারে যেখানে লাপোর্তা ও জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লিও ছিলেন। তবে তত দিনে সব সিদ্ধান্ত হয়ে গেছে বলে দাবি পেরেজের।

[৯] এটা অসম্ভব যে মেসির চলে যাওয়ার পেছনে আমার হাত আছে, অথবা বার্সেলোনার নেওয়া অন্য কোনো সিদ্ধান্তে। আশা করব, ইয়োপিস যত তাড়াতাড়ি সম্ভব তার মিথ্যা বক্তব্য সংশোধন করবেন। - মার্কা / গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়