শিরোনাম
◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব ◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার ব্যবসায়ীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আদালত

সাখাওয়াত হোসেন: [২] স্থানীয় সময় বুধবার চীনের আদালত এ রায় ঘোষণা করে। কানাডার এ ব্যবসায়ীর নাম মাইকেল স্প্যাভর, ২০১৮ সালে আটক করা হয় তাকে। এ রায় চীন ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

[৩] চীনে অবস্থানরত কানাডার রাষ্ট্রদূত ডোমিনিক বারটোন গুপ্তচরবৃত্তির এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এখনো এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এছাড়া একই অভিযোগে আটক কূটনীতিক মাইকেল কোভরিগকে গত মার্চ মাসে আদালতে হাজির করা হয়েছিলো। তবে তার বিষয়ে এখনো কোনো রায় ঘোষণা করা হয়নি। এএফপি

[৪] এদিকে গত মঙ্গলবার কানাডার আরেক নাগরিক রবার্ট লইড শেলেনবার্গের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে চীনের আদালত। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়