শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনাসদস্যসহ নিহত অর্ধশতাধিক

সুমাইয়া মিতু: [২] দেশটির প্রধানমন্ত্রী এই তথ্য জানিয়ে আরও বলেন, আগুন নেভাতে গিয়ে সেনাসদস্যদের মৃত্যুসহ আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। বিবিসি

[৩] তুরস্ক, গ্রিস, লেবানল, সাইপ্রাসসহ ভূমধ্যসাগরীয় দেশ গুলোতেও দাবানল ভয়াবহ আকার ধারন করেছে। শুস্ক আবহাওয়া দাবানলের ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। এসব এলাকার তাপমাত্র ৪৩ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

[৪] জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে এখন ঘনঘন দাবানল দেখা দিচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

[৫] এখন পর্যন্ত আলজেরিয়ার ১৭ টি প্রদেশে ১০০ টিরও বেশি দাবানলের ঘটনা রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা এপিএস।

[৬] নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবনি । তিনি বলেন, বাজায়া ও তাইজাই উজু পর্বত থেকে সেনারা শতাধিক মানুষকে সফলভাবে উদ্ধার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী কামেল বেলদেজাদ বলেন. দাবানলগুলোর মধ্যে অন্তত ৫০ টি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়