শিরোনাম
◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের বিয়ে করলেন অভিনেতা নিলয়

সাজিয়া আক্তার: [২] সুপারহিরো খ্যাত ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর দ্বিতীয় বিয়ে করেছেন। বুধবার (১১ আগস্ট) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিয়ের খবরটি জানিয়েছেন। ৭ জুলাই ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে পারিবারিকভাবে গাঁটছাড়া বাঁধেন তিনি। জাগো নিউজ

[৩] মাসখানেক আগে তার উত্তরার বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। করোনার কারণে ছিলো না তেমন কোনো আয়োজন। বর-কনে দুজনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। শোবিজে নিলয়ের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন।

[৪] নিলয় তার বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে বলেন, গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো। সবার কাছে দোয়া চাই। কালের কণ্ঠ

[৫] জানা গেছে, গত বছর হৃদির সাথে নিলয়ের ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিন প্রেম করার পর করোনার কারণে ঘরোয়ভাবেই বিয়ে করেন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় আয়োজনে অনুষ্ঠান হবে।

[৬] হৃদি পড়াশোনার পাশাপাশি নিজেকে লেখক, সাংবাদিক মনে করেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণ যোগাযোগের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। নিউজ জি টুয়েন্টিফোর

[৭] এর আগে ২০১৬ সালে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে সে সংসার বেশিদিন টিকেনি।

  • সর্বশেষ