শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে নব্য জেএমবি সদস্য আটক

লালমনিরহাট প্রতিনিধি : [২] জেলার হাতীবান্ধা থানা পুলিশ নব্য জেএমবি'র সদস্য নাজমুস সাকিব (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে।

[৩] মঙ্গলবার (১০ আগস্ট) রাতে তাকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেন পুলিশের একটি দল। নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলী পুত্র বলে জানা গেছে।

[৪] হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিব (২৬)'র নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত । ওই মামলায় তাকে মঙ্গলবার রাতে এন্ট্রি টেররিজম ইউনিটের সহযোগিতায় হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেন।

[৫] গ্রেফতারকৃর্ত সাকিবকে বুধবার (১১ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেল হাজতে প্রেরক করা হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবি'র সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট জেল হাজতে আছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়