শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ান শন টেইট এখন আফগান্তিানের বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক : [২] এক সময় ক্রিকেট বিশ্বে এই অস্ট্রেলিয়ান শন টেইট খেলোয়াড়ি জীবনে নিজের গতির জন্য পরিচিত ছিলেন। ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে নিয়মিত বল করতে পারতেন। অজিদের হয়ে ৩৫ ওয়ানডে, ২১ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলা সেই শন টেইটকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।

[৩] ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন টেইট। সেবার টুর্নামেন্টে ২৩ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানারআপ হওয়া অস্ট্রেলিয়া দলেও ছিলেন টেইট। খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল ২-এর কোচিং কোর্স করান তিনি। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের কোচিং স্টাফের অংশ ছিলেন। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়