শিরোনাম
◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইভটিজিংয়ের শিকার ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী, ৯৯৯ এ ফোন কলে ইভটিজার আটক

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ইভটিজিংয়ের শিকার ভুক্তভোগী একজন তরুণীর ফোন কলে ইভটিজার যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম- মাঈনুদ্দিন (৩০)।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ের হোন্ডার গলি থেকে ইভটিজিংয়ের শিকার একজন তরুণী ফোন করে জানান, তিনি একটি ইলেক্ট্রনিক মিডিয়ায় এডমিন এসিস্টেন্ট হিসাবে কাজ করেন। হোন্ডা গলি দিয়ে হেটে যাওয়ার সময় এক যুবক তার দিকে তাকিয়ে অশ্লিল অঙ্গভঙ্গি করে সামনে এগিয়ে গিয়ে আরেকটি মেয়ের গায়ে ইচ্ছা করে ধাক্কা লাগায়। ওই মেয়েটি প্রতিবাদ করলে কলার তরুণী এগিয়ে যান। সেখানে ইভটিজারের পক্ষ নিয়ে কিছু লোক মীমাংসার চেষ্টা করছিলো। কিন্তু অভিযুক্ত ইভটিজার তাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করে কথা বলছিলো। আইনী সহায়তা চেয়ে তখন তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি তেজগাঁও থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৫] পরে তেজগাঁও থানার এসআই মতলুবুর রহমান ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইভটিজার মাঈনুদ্দিনকে আটক করেন। মঙ্গলবার ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আইনী ব্যবস্থার জন্য অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়