শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুদণ্ডাদেশ বাতিল চেয়ে চীনা আদালতে কানাডার নাগরিকের করা আপিল খারিজ

সাকিবুল আলম:[২] মাদক পাচারের অপরাধে ঐ কানাডিয়ানকে এ শাস্তি দিয়েছিলো চীনের আদালত। আদালত জানিয়েছেন, রবার্ট লয়েড শেলেনবার্গ নামের ঐ কানাডার নাগরিকের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকায়, তার সাজা মওকুফের কোনো সুযোগ নেই। বিবিসি

[৩] চীনে নিযুক্ত কানাডার দূত ডোমিনিক বারটন আদালতের এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। শেলেনবার্গকে ২০১৮ সালের নভেম্বেরে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো। পরবর্তীতে ২০১৯ সালে রায় পুর্নবিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আদালত।

[৪] শেলেনবার্গ তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তিনি একজন পর্যটক হিসেবে চীনে গিয়েছিলেন। তার ১৫ বছরের সাজা প্রসঙ্গে চীনের আদালত জানায়, আগের শাস্তি খুবই লঘু ছিলো। তাই সাজা কমানোর পরিবর্তে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আর্ন্তজাতিক মাদক চোরাচালানের সঙ্গে শেলেনবার্গের সম্পৃক্ততা খুঁজে পাওয়ার দাবিও করেছেন চীনের আদালত। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়