শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘাটাইলে শিশু হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

আব্দুল লতিফ: [২] টাঙ্গাইলের ঘাটাইলে সম্পত্তির লোভে ৭ বছরের শিশুকে হত্যা করা হয়েছে। মামলার ৪৮ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। পরে তদন্ত কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাড়ির উপপরিদর্শক আরিফুল হাসান আদালতে চার্জশিট দাখিল করেন।

[৩] জানা যায় বৃহস্পতিবার ঘাটাইল থানার উত্তর ধলাপাড়া সাকিনস্থ জনৈক মোশারফ হোসেনের ছেলে লিয়ন (৭) বড়শি নিয়ে স্থানিয় বংশাই নদীতে মাছ ধরতে যায়। বাড়িতে আসতে দেরি হওয়ায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে একই গ্রামের স্থানিয় রহিমা বেগমের বাড়ির ৩০ গজ দক্ষিণে জঙ্গলের ঝোপের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে ধলাপাড়া পুীলশ ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইলের মর্গে প্রেরণ করে।

[৪] ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম সরকার জানান, তদন্তকারি কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক আরিফুল হাসানের নিরলস প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসলাম (২৮) নামের এক যুবককে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে আসামি আদালতে ১৬৪ ধারা মতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবান বন্ধি দেয়।

[৫] তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আরিফুল হাসান বলেন, টাঙ্গাইল সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সহযেগিতায় তাড়াতাড়ি ময়না তদন্ত রিপোটটি হাতে পাই। অন্য কোনো আসামি না থাকায় আসামি আসলাম (২৮)কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ