শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৯:৫৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৩

অহিদ মুুকুল: [২] নোয়াখালীতে মো. রাশেদ নামে এক যুবক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] সোমবার (৯ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর গ্রামের রবিউল হোসেন রবিন (২২), ডা. সোলায়মান (৪৮) ও আবুল হোসেন (৬২)।

[৪] মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পিতা তাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এ ঘটনায় হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

[৫] বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার বলেন, নিহতের পিতার অভিযোগটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

[৬] এর আগে রবিবার (৮ আগস্ট) সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি নির্জন বাগান থেকে মো. রাশেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

  • সর্বশেষ